Uncategorized

জেদ্দায় সফলভাবে সম্পন্ন ‘মেড ইন বাংলাদেশ এক্সপো™: সৌদি আরব এডিশন ২০২৫

মিট দ্য প্রেসে তুলে ধরা হলো পোস্ট-ইভেন্ট পারফরম্যান্স ও বাণিজ্যিক অর্জন

জেদ্দা | ১৯ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাণিজ্যিক সংযোগ জোরদারে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে Made in Bangladesh Expo™: সৌদি আরব এডিশন ২০২৫ জেদ্দায় সফলভাবে সম্পন্ন হয়েছে। এক্সপোর সার্বিক সাফল্য, বাণিজ্যিক অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতে জেদ্দায় আয়োজিত হয় একটি মিট দ্য প্রেস অনুষ্ঠান।

গত ১১–১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে জেদ্দার রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক বাণিজ্য এক্সপোতে রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB)–এর সহায়তায় অংশ নেয় ৭টি প্রতিষ্ঠানসহ মোট ৪০টি বাংলাদেশি কোম্পানি। এক্সপোতে রেডিমেড গার্মেন্টস (RMG), অ্যাগ্রো ও হালাল ফুড, আইসিটি ও ডিজিটাল সার্ভিস, প্লাস্টিকস, পাট ও পাটজাত পণ্য, এবং রিয়েল এস্টেট ও হসপিটালিটি—এই খাতগুলোর প্রতিনিধিত্ব ছিল।

মিট দ্য প্রেসে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এক্সপো শেষে উল্লেখযোগ্য পোস্ট-ইভেন্ট বাণিজ্যিক সাফল্য অর্জিত হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • নিশ্চিত রপ্তানি আদেশ: ৪ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার
  • রিয়েল এস্টেট ও হসপিটালিটি খাতে নিশ্চিত বিনিয়োগ: ৫ লাখ ৪৬ হাজার মার্কিন ডলার
  • মোট ট্রেড এনকোয়ারি: ২৩টি
  • বিজনেস-টু-বিজনেস (B2B) বৈঠক: ৫৫টি
  • ২০০-এর বেশি নতুন ব্যবসায়িক যোগাযোগ স্থাপিত

এক্সপোর শুভ উদ্বোধন করেন মো. সাখাওয়াৎ হোসেন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার মাননীয় কনসাল জেনারেল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসামা কোকান্দি, চেয়ারম্যান, সৌদি অর্থনৈতিক কাউন্সিল—যা এক্সপোর আন্তর্জাতিক গুরুত্বকে আরও সুদৃঢ় করেছে।

মিট দ্য প্রেসে বক্তব্য রাখতে গিয়ে মো. লিটন আহমেদ, Global Trade Promotion Council of Bangladesh (GTPCB) এবং Made in Bangladesh Expo™–এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বলেন,

“এই এক্সপো আন্তর্জাতিক অঙ্গনে ‘মেড ইন বাংলাদেশ™’ ব্র্যান্ডকে আরও শক্তিশালী করেছে। সৌদি আরব ও জিসিসি অঞ্চলের ক্রেতারা বাংলাদেশের পণ্যের মান, প্রতিযোগিতামূলক মূল্য এবং সরাসরি সোর্সিংয়ের প্রতি ইতিবাচক আগ্রহ দেখিয়েছেন।”

তিনি আরও জানান, ভবিষ্যতে সৌদি আরবসহ জিসিসি অঞ্চলের অন্যান্য দেশে এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য এক্সপো আয়োজনের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি ও বিনিয়োগ সম্প্রসারণে কাজ অব্যাহত থাকবে।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা এক্সপোর সার্বিক আয়োজন, বাণিজ্যিক অর্জন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *